তৃণমূল পার্টি অফিসে আধার-জব কার্ডের ভাণ্ডার! চন্দ্রকোণায় বিজেপির অভিযানে চাঞ্চল্য

তৃণমূল পার্টি অফিসে আধার-জব কার্ডের ভাণ্ডার! চন্দ্রকোণায় বিজেপির অভিযানে চাঞ্চল্য

চন্দ্রকোণা: তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে উদ্ধার হল প্রচুর সংখ্যক আধার ও জব কার্ড। রবিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা এলাকার মনোহরপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার মনোহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ওই তৃণমূল পার্টি অফিসে আচমকাই অভিযান চালান স্থানীয় বিজেপি কর্মীরা। পার্টি অফিসের দরজা এবং ভেতরের আলমারির তালা ভাঙতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। দেখা যায়, সেখানে বেআইনিভাবে মজুত করে রাখা হয়েছে সাধারণ মানুষের প্রচুর জব কার্ড এবং আধার কার্ড।

গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র কেন শাসকদলের পার্টি অফিসে এভাবে লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *