বিয়ের টোপ দিয়ে সহবাস! বাংলার আইপিএল তারকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ডাক্তারি ছাত্রীর

বিয়ের টোপ দিয়ে সহবাস! বাংলার আইপিএল তারকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ডাক্তারি ছাত্রীর

হুগলি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের গুরুতর অভিযোগ উঠল বাংলার এক রনজি তথা আইপিএল ক্রিকেটারের বিরুদ্ধে। হুগলির মগরা থানায় এক ডাক্তারি ছাত্রী এই বিস্ফোরক অভিযোগ দায়ের করেছেন, যা ঘিরে রাজ্য ক্রীড়ামহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

কী অভিযোগ তরুণীর?

অভিযোগকারিণী তরুণীর বাড়ি হুগলিতে হলেও, তিনি বর্তমানে কর্নাটকে ডাক্তারি পড়ছেন।

  • মঙ্গলবার মাকে সঙ্গে নিয়ে মগরা থানায় এসে ওই ক্রিকেটারের বিরুদ্ধে সরাসরি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
  • তাঁর দাবি, অভিযুক্ত ক্রিকেটারের সঙ্গে তাঁর সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল এবং তাঁদের বিয়ের কথাও পাকা ছিল।
  • বছর দেড়েক আগেও তাঁদের মধ্যে একবার বিবাদ হয় এবং বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। তবে সেবার কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি।

তৎপর পুলিশ প্রশাসন:

হাইপ্রোফাইল এই ঘটনার খবর পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ার ভূষণ সিং দ্রুত মগরা থানায় পৌঁছন। সেখানে তিনি ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র এবং মগরার আইসি সৌমেন বিশ্বাসের সঙ্গে দীর্ঘ আলোচনা করে তদন্তের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার সত্যতা যাচাই করতে জোরকদমে তদন্ত শুরু করেছে।

কী বলছেন অভিযুক্ত ক্রিকেটার?

অভিযুক্ত ওই ক্রিকেটার বাংলার হয়ে রনজি ট্রফি খেলেন এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজিরও পরিচিত মুখ। বর্তমানে তিনি সপরিবারে ভিনরাজ্যে ছুটিতে রয়েছেন। এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অসত্য

আপাতত পুলিশি তদন্তে কী নতুন তথ্য উঠে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *