আবারও তীব্র ভূকম্পন! ৬.৪ মাত্রায় কেঁপে উঠল ফিলিপিন্সের মিন্ডানাও

আবারও তীব্র ভূকম্পন! ৬.৪ মাত্রায় কেঁপে উঠল ফিলিপিন্সের মিন্ডানাও

দক্ষিণ ফিলিপিন্স: ফের একবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপ। আজ, শুক্রবার এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। ভূগর্ভের ২৯ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎসস্থল। স্থানীয় বিভিন্ন অঞ্চল থেকে কম্পনের তীব্রতার খবর পাওয়া গেছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এই ভূমিকম্পের জেরে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ক্ষয়ক্ষতি বা আহতের কোনো খবর এখনও নিশ্চিত করেনি স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *