মিড ডে মিলে রূপোলি শস্য! ফলতার স্কুলে ইলিশ উৎসবে মাতলেন খুদেরা

মিড ডে মিলে রূপোলি শস্য! ফলতার স্কুলে ইলিশ উৎসবে মাতলেন খুদেরা

ফলতা: সচরাচর মিড ডে মিলে ডাল-তরকারি বা ডিমের ঝোলই দেখা যায়। কিন্তু এবার এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ল ফলতার হরিশপুর ফ্রি প্রাইমারি স্কুলে। স্কুলের খুদে পড়ুয়াদের পাতে পড়ল টাটকা ইলিশ ভাজা!

ইলিশ উৎসবে আনন্দ:

মরশুমের প্রথম ইলিশের স্বাদ দিতেই স্কুলের টিআইসি (TIC) মনীশ চক্রবর্তী এই অভিনব ‘ইলিশ উৎসবের’ আয়োজন করেছিলেন। স্কুলের পড়ুয়াদের পাতে ইলিশ ভাজা পেয়ে খুশির জোয়ার উঠেছে খুদেদের মধ্যে। শুধু পড়ুয়ারাই নয়, স্কুলের এই উদ্যোগে আপ্লুত অভিভাবকরাও।

কেন এই আয়োজন?

স্কুলের টিআইসি মনীশ চক্রবর্তী জানান, “মরশুমের ইলিশ খেতে সকলেরই মন চায়। মিড ডে মিলের মেনুকে আরও আকর্ষণীয় এবং আনন্দদায়ক করে তুলতেই এই আয়োজন করা হয়েছিল।” স্কুলের এই অভিনব উদ্যোগে বেশ সাড়া মিলেছে। ভবিষ্যতে বিদ্যালয় প্রাঙ্গণে এমন উৎসব আরও আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *