সুমিতের সন্ধানে পুলিশের তল্লাশি! মাঝরাতে আটক ঘনিষ্ঠ বন্ধু, চাঞ্চল্য ব্যান্ডেলে
June 26, 20268:36 pm

ব্যান্ডেল: জমি সংক্রান্ত মামলায় অভিযুক্ত সুমিত রায়ের খোঁজে মরিয়া পুলিশ। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক তথা বাল্যবন্ধু সুমিতের হদিশ না মেলায় এবার তাঁর ঘনিষ্ঠ বৃত্তে চাপ বাড়াল প্রশাসন। অভিযোগ, মাঝরাতে সুমিতের এক ঘনিষ্ঠ বন্ধু পলাশ চক্রবর্তীকে তাঁর ব্যান্ডেলের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ।
কী অভিযোগ পরিবারের?
পলাশ চক্রবর্তীর পরিবারের দাবি, কোনো আগাম বার্তা ছাড়াই গভীর রাতে বাড়িতে চড়াও হয় পুলিশ। সেখান থেকে পলাশকে আটক করে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঠিক কী কারণে বা কোন মামলায় তাঁকে ধরা হয়েছে, সে বিষয়ে পরিবারের কাউকে কিছুই জানানো হয়নি। পুলিশের এই আচরণের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সুমিত রায়ের খোঁজ চালাতেই তাঁর বন্ধুদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কি না, তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।