ইরানের তেলে বিপুল ছাড়, তবুও কেন মুখ ফিরিয়ে ভারত? আসল কারণ ফাঁস

ইরানের তেলে বিপুল ছাড়, তবুও কেন মুখ ফিরিয়ে ভারত? আসল কারণ ফাঁস

নতুন দিল্লি: আন্তর্জাতিক বাজারে ফের সস্তায় অপরিশোধিত তেল বিক্রির অফার নিয়ে এসেছে ইরান। বাজারমূল্যের চেয়ে ব্যারেল প্রতি ৩ থেকে ৪ ডলার কমে তেল দেওয়ার প্রস্তাব দিলেও, ভারত আপাতত তা কেনা থেকে বিরত থাকছে। সস্তায় জ্বালানি পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কেন এই সিদ্ধান্ত নিল নয়াদিল্লি?

কেন তেল কিনছে না ভারত?

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ‘কেপলার’-এর রিপোর্ট অনুযায়ী, মূলত দুটি প্রধান কারণে ভারত আপাতত ইরানের তেলের দিকে ঝুঁকছে না:

  • দীর্ঘমেয়াদী চুক্তি: ভারত ইতিমধ্যে বিশ্বের একাধিক দেশের সঙ্গে তেলের দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি করে ফেলেছে। সেই সব দেশ থেকেই এখন নিয়মিত তেল আমদানি করছে ভারত।
  • পর্যাপ্ত মজুত: ভারতের জ্বালানি ভাণ্ডারে বর্তমানে তেলের মজুত যথেষ্ট পরিমাণে রয়েছে। নতুন করে তেল কেনার কোনো জরুরি প্রয়োজন নেই।

ইরানের অফার কী?

আমেরিকা ও ইরানের মধ্যে উত্তজনা কিছুটা হ্রাস পাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এই সুযোগে ইরানের ওপর থেকে ৬০ দিনের জন্য তেল রফতানির নিষেধাজ্ঞা শিথিল করেছে ওয়াশিংটন। ফলে ইরান আন্তর্জাতিক বাজারে তাদের তেল বিক্রির তোড়জোড় শুরু করেছে। ইরানের ন্যাশনাল অয়েল কো ম্পা নি ছাড়াও সিঙ্গাপুর ও দুবাইয়ের বেশ কিছু ব্যবসায়ী ভারতীয় রিফাইনারিগুলোকে বাজারদরের চেয়ে ব্যারেল প্রতি ৩-৪ ডলার কমে তেল দেওয়ার প্রস্তাব দিচ্ছে।

ভারতের পুরনো কৌশল:

মনে করা হচ্ছে, আমেরিকা-ইরান সংঘাতের সময় তেলের দাম যখন ব্যারেল প্রতি ১২৬ ডলার ছুঁয়েছিল, তখন পরিস্থিতি সামাল দিতে আমেরিকা বিশেষ ছাড় দিয়েছিল ভারতকে। সেই সময় ভারত এপ্রিল মাসে ইরান থেকে তেল কিনে বড় অঙ্কের সাশ্রয় করেছিল। কিন্তু বর্তমানে ভারতের হাতে পর্যাপ্ত বিকল্প থাকায় এবং দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ থাকায় তারা হুট করে নতুন কোনো পথে হাঁটতে চাইছে না।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কথা মাথায় রেখে ভারত এখন দীর্ঘমেয়াদী সরবরাহ নিশ্চিত করার ওপরই বেশি জোর দিচ্ছে, যা হঠাৎ করে সস্তায় তেল পাওয়ার চেয়েও বেশি লাভজনক বলে মনে করছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *