বাগানবাড়ি ভাঙার দিনই ইস্তফা তৃণমূল প্রধানের, কাঠগড়ায় ‘অসুস্থতা’
June 27, 20266:25 pm

বহরমপুর: মুর্শিদাবাদের মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেত্রী সুষমা ঘোষ পদত্যাগ করলেন। শনিবার দুপুরে বহরমপুরের বিডিওর (BDO) কাছে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেন।
একই দিনে তাঁর বাগানবাড়ি পুরসভা ভেঙে ফেলার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। তবে বিতর্ক এড়াতে সুষমা ঘোষ শারীরিক অসুস্থতার কথা সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, “পদত্যাগের জন্য আমাকে কেউ চাপ দেয়নি। অসুস্থতার কারণে ঠিকমতো কাজ করতে পারছিলাম না, সেই কারণেই সরে দাঁড়ালাম।” উল্লেখ্য, পঞ্চায়েত প্রধানের পদত্যাগ এবং বাগানবাড়ি ভাঙার ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক আঙিনায় তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে।