অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা কালই অ্যাকাউন্টে? কীভাবে চেক করবেন আপনার স্ট্যাটাস?

অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা কালই অ্যাকাউন্টে? কীভাবে চেক করবেন আপনার স্ট্যাটাস?

কলকাতা: রাজ্যের বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা নিয়ে বড় আপডেট। যারা জুন মাসে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাননি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল, ১ জুলাই টাকা জমা পড়ার কথা। আপনি এই সুবিধা পাবেন কি না, তা বাড়িতে বসেই কীভাবে যাচাই করবেন, জেনে নিন সহজ উপায়।

কারা পাবেন এই টাকা?

রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী, প্রায় ১ কোটিরও বেশি উপভোক্তা এই প্রকল্পের আওতায় আসছেন। প্রথম দফায় ৫০ লক্ষেরও বেশি মহিলা ৩০০০ টাকা করে পেয়েছেন। তবে যারা অনলাইনে আবেদন করেছেন, তাঁদের বড় অংশই জুলাই মাসে এই টাকা পাবেন বলে জানা গিয়েছে। আগামীকাল দুপুর ১২টায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রকল্প নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানও রয়েছে, যেখানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

বাড়িতে বসে স্ট্যাটাস চেক করবেন যেভাবে:

আপনার আবেদনের বর্তমান অবস্থা জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল রেজিস্ট্রির অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://socialregistry.wb.gov.in

২. ড্রপ-ডাউন মেনু থেকে আপনার জেলা নির্বাচন করুন।

৩. আবেদনের সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন, সেটি দিন।

৪. ক্যাপচা কোডটি বসিয়ে সাবমিট করুন। এরপর আপনার মোবাইলে একটি OTP আসবে।

৫. ওটিপি দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন।

স্ট্যাটাস দেখে যা বুঝবেন:

  • Approved: আপনার আবেদন গৃহীত হয়েছে।
  • Verified: আপনার আবেদন সফলভাবে যাচাই করা হয়েছে।
  • Payment Processed: টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে (অর্থাৎ আগামীকাল টাকা পাওয়ার প্রবল সম্ভাবনা)।
  • Pending Verification: সরকারি স্তরে এখনও যাচাইয়ের কাজ বাকি আছে।

অনলাইনে আবেদনকারীরা এখান থেকেই নিজেদের আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবেন। উল্লেখ্য, যারা অফলাইনে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে লগইন করার পর নতুন আবেদন ফর্মের ইন্টারফেস দেখা যেতে পারে।

তাই দেরি না করে এখনই সরকারি ওয়েবসাইট থেকে আপনার আবেদনের বর্তমান স্থিতি যাচাই করে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *