অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নয়া তারিখ, ৮ জুলাইয়ের অপেক্ষায় আদালত
June 30, 20268:25 pm

বিধাননগর: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ফের নতুন দিন ধার্য করল বিধাননগর আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৮ জুলাই সকাল ১০টায় নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হবে।
আদালতে কী ঘটল? আজ, মঙ্গলবার নমুনা সংগ্রহের নির্ধারিত দিন থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে হাজির হননি। এ প্রসঙ্গে বিশেষ সরকারি কৌঁসুলি জানান, অভিষেক নিজে সই করে নোটিস গ্রহণ করা সত্ত্বেও তিনি আজ আদালতে অনুপস্থিত ছিলেন। সূত্রের খবর, এই বিষয়ে অভিষেক হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন, যার শুনানি বিকেল পাঁচটা নাগাদ শুরু হয়। উভয়পক্ষের আইনি জটিলতা ও পরিস্থিতির প্রেক্ষিতে বিচারক নমুনা সংগ্রহের জন্য ৮ জুলাই তারিখটি চূড়ান্ত করেছেন।