আদিবাসী পড়ুয়াদের ভাটায় বড় লাফ! সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

আদিবাসী পড়ুয়াদের ভাটায় বড় লাফ! সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বাঁকুড়া: আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়া ও প্রবীণদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ায় ‘হুল দিবস’ উপলক্ষে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একাধিক জনকল্যাণমূলক ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন।

পড়ুয়াদের জন্য কী থাকছে? মুখ্যমন্ত্রী জানান, আদিবাসী পড়ুয়াদের পড়াশোনার মানোন্নয়ন ও সহায়তার জন্য হস্টেল ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এতদিন হস্টেলে থাকা পড়ুয়ারা থাকা-খাওয়ার বাবদ মাসে ১৮০০ টাকা করে পেতেন। এখন থেকে সেই ভাতা বাড়িয়ে ৩৩০০ টাকা করা হলো।

বয়স্কদের জন্য বাড়তি সুবিধা: রাজ্য সরকারের জনপ্রিয় ‘জয় জোহার’ প্রকল্পের আওতায় আদিবাসী বয়স্ক মহিলারা যে ভাতা পেতেন, তা নিয়েও এদিন সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই প্রকল্পে এখন থেকে বয়স্ক আদিবাসী মহিলারা আগে যে ১০০০ টাকা পেতেন, তার সঙ্গে আরও ৫০০ টাকা বাড়ানো হলো। অর্থাৎ, এখন থেকে তাঁরা প্রতি মাসে মোট ১৫০০ টাকা করে ভাতা পাবেন।

হুল দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *