জিএসটি আপিলের সময় বাড়াল কেন্দ্র, আবেদনের সুযোগ ৩১ জুলাই পর্যন্ত
June 30, 20268:31 pm

নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা কর (GST)-এর অধীনে বিভিন্ন আইনি মামলায় আপিল করার সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র। মঙ্গলবার সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিএসটি আপিল ট্রাইবুনালে (GSTAT) আবেদন করার জন্য এখন থেকে ৩১ জুলাই পর্যন্ত সময় পাওয়া যাবে।
কেন এই সিদ্ধান্ত? এর আগে এই আবেদনের শেষ তারিখ ছিল ৩০ জুন। তবে সম্প্রতি জিএসটিএটি পোর্য়ালে অতিরিক্ত চাপের কারণে কারিগরি ত্রুটি ও সমস্যার অভিযোগ উঠছিল বিভিন্ন মহল থেকে। করদাতাদের সুবিধার কথা মাথায় রেখেই আপিলের সময়সীমা এক মাস বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।