মধ্য কলকাতায় ফের ১৬৩ ধারা! ২ মাস জমায়েতে কড়া নিষেধাজ্ঞা কলকাতা পুলিশের
June 30, 20268:32 pm

কলকাতা: বিক্ষোভ ও সম্ভাব্য অশান্তির আশঙ্কায় এবার মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। আগামী ২ জুলাই থেকে ৩০ অগাস্ট পর্যন্ত ওই এলাকাগুলিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে।
মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে:
- নির্দিষ্ট এলাকায় একসঙ্গে ৫ জন বা তার বেশি মানুষ জড়ো হতে পারবেন না।
- এই সময়ের মধ্যে কোনো মিছিল, সভা, মিটিং, ধর্না বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না।
কলকাতা পুলিশের দাবি, জনজীবন স্বাভাবিক রাখা এবং যান চলাচল সচল রাখতেই নিরাপত্তার খাতিরে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।