কলকাতা পুরভোটে বিরাট চমক, ১৪৪ থেকে বেড়ে এক ধাক্কায় ২০০ হচ্ছে ওয়ার্ড সংখ্যা!
July 6, 202610:07 am

কলকাতা পুরভোটের আগে মহানগরের নাগরিক পরিষেবা উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। নতুন এই খসড়া প্রস্তাব অনুযায়ী, কলকাতার বর্তমান ১৪৪টি ওয়ার্ড ভেঙে এক ধাক্কায় কমবেশি ২০০টি হতে পারে। ওয়ার্ডগুলির আয়তন এবং ভোটার সংখ্যা সমান রাখতেই এই যুদ্ধকালীন তৎপরতা চলছে।
sideline
বর্তমানে বড় এবং ছোট ওয়ার্ডের সমান আর্থিক বরাদ্দের কারণে নাগরিক পরিষেবায় যে ভারসাম্যহীনতা ছিল, তা দূর করতেই এই সিদ্ধান্ত। নতুন পরিকল্পনায় প্রতিটি ওয়ার্ডে ২৫ থেকে ৩০টি করে বুথ রাখার প্রস্তাব রয়েছে। ৫০টির বেশি বুথ থাকা বড় ওয়ার্ডগুলি ভেঙে দু’টুকরো করা হচ্ছে।