উত্তাল সমুদ্র আর দুর্যোগের অশনি সংকেত, দিঘা-মন্দারমণিতে স্নানে কড়া নিষেধাজ্ঞা!

উত্তাল সমুদ্র আর দুর্যোগের অশনি সংকেত, দিঘা-মন্দারমণিতে স্নানে কড়া নিষেধাজ্ঞা!

বঙ্গোপসাগরে নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তাল সমুদ্রের কারণে দিঘা, তাজপুর ও মন্দারমণিতে পর্যটকদের স্নানে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সোমবার পর্যন্ত বহাল থাকা এই নির্দেশের পাশাপাশি সৈকত এলাকায় কড়া নজরদারি ও মাইকিং চালাচ্ছে পুলিশ।

অন্যদিকে, সুন্দরবনের ফ্রেজারগঞ্জ উপকূলেও স্পিডবোট নিয়ে নদীপথে কড়া টহল চলছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির পাশাপাশি মাঝ সমুদ্রে থাকা ট্রলারগুলিকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে উপকূলজুড়ে প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *