মমতা নাকি ঋতব্রত, জোড়াফুল প্রতীক কার? আজই নির্বাচন কমিশনে চূড়ান্ত ফয়সালা!
July 6, 202610:31 am

তৃণমূল কংগ্রেসের মালিকানা ও ‘জোড়াফুল’ প্রতীক কার হাতে থাকবে, তা আজই নির্বাচন কমিশনে নির্ধারিত হতে পারে। নিজেদের সপক্ষে প্রমাণ সাজিয়ে আজ বিকেল সাড়ে ৫টার মধ্যে কমিশনের কাছে লিখিত জবাব জমা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিবদমান দুই শিবির।
দলের সাংগঠনিক কাঠামোর বিষয়ে আগেই দুই পক্ষের কাছে ব্যাখ্যা তলব করেছিল কমিশন। মমতার হয়ে আজ সওয়াল করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। অন্যদিকে, অধিকাংশ বিধায়কের সমর্থন ও পার্টি অফিস দখলের দাবি তুলে নিজেদের আসল তৃণমূল প্রমাণে মরিয়া ঋতব্রত শিবির। নজর এখন কমিশনের সিদ্ধান্তে।