নজরবন্দি করলে নোটিশ দিন! বারুইপুর যাওয়ার আগে পুলিশি ঘেরাটোপে ক্ষুব্ধ মমতা
July 6, 202610:52 am

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কালীঘাটে তাঁর বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে তাঁকে বাধা দেয়। অঘোষিত এই গৃহবন্দি দশায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রশাসনের উদ্দেশে প্রশ্ন তোলেন, তাঁকে নিয়ে এত ভয় কেন? তিনি জানান, সত্যিই নজরবন্দি করা হলে প্রশাসন যেন নোটিশ দেয়। ১৪৪ ধারা ছাড়াই কেন পুলিশের রুটমার্চ চলছে, সেই প্রশ্ন তুলে তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁকে আটকাচ্ছে সরকার।