বারুইপুর কাণ্ডে চরম জনরোষ! ঘটনাস্থলে না গিয়ে কেবল ফেসবুক পোস্টেই দায় সারলেন সায়নী?

বারুইপুর কাণ্ডে চরম জনরোষ! ঘটনাস্থলে না গিয়ে কেবল ফেসবুক পোস্টেই দায় সারলেন সায়নী?

বারুইপুরে নাবালিকা নির্যাতন ও গণপিটুনির ঘটনায় উত্তপ্ত এলাকা। এমন উত্তেজনার আবহেও ঘটনাস্থলে না গিয়ে কেবল একটি ফেসবুক পোস্ট এবং মুখ্যমন্ত্রীকে ফোন করেই দায় সারলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। এতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।

ফেসবুক পোস্টে সাংসদ জানান, তিনি এই নারকীয় ঘটনায় মর্মাহত এবং দোষীদের ধরতে ইতিমধ্যেই সিট (SIT) গঠন করা হয়েছে। পাশাপাশি গণপিটুনির তীব্র নিন্দা করে তিনি কাউকে আইন হাতে না নেওয়ার অনুরোধ করেছেন। তবে এত বড় ঘটনার পরও সাংসদের সশরীরে উপস্থিত না থাকায় চরম ক্ষুব্ধ স্থানীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *