তারাতলা বিপর্যয়ে চরম শাস্তির মুখে ইঞ্জিনিয়ার! বাতিল হবে লাইসেন্স নাকি জুটবে হাজতবাস?
July 10, 20262:50 pm

তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে শনিবার বেলা তিনটেয় কমিশনার স্মিতা পান্ডের চেম্বারে তলব করা হয়েছে। পুরসভার অভিযোগ, ইঞ্জিনিয়ার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। তাই ঘটনার ব্যাখ্যা চাইতে তাঁকে বিল্ডিং বিভাগের আইনের ৪১৪(৪) ধারায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
এই শুনানিতে শান্তনুবাবুর বক্তব্যে কর্তৃপক্ষ সন্তুষ্ট না হলে চরম শাস্তির মুখে পড়তে পারেন তিনি। পুরসভা সূত্রে খবর, সন্তোষজনক জবাব না পেলে তাঁর লাইসেন্স চিরতরে বাতিল করা হতে পারে। এমনকি ৪১৪(৫) নম্বর ধারায় তাঁকে গ্রেপ্তার করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করারও জোরালো সম্ভাবনা রয়েছে।