নবান্নের মেগা রদবদলে কি এবার কাঁপবে দুর্নীতিবাজরা!

নবান্নের মেগা রদবদলে কি এবার কাঁপবে দুর্নীতিবাজরা!

রাজ্য পুলিশে এক বিশাল রদবদলের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর দপ্তরের পক্ষ থেকে মোট ৩৩ জন আইপিএস অফিসারের বদলির তালিকা প্রকাশ করা হয়েছে। এই মেগা রদবদলে সবচেয়ে নাটকীয় পরিবর্তন ঘটেছে সিআইডি বিভাগে। দায়িত্ব নেওয়ার মাত্র মাস খানেকের মধ্যেই রাজ্যের গোয়েন্দা প্রধানের পদ থেকে সুপ্রতিম সরকারকে সরিয়ে এডিজি, টেলিকমিউনিকেশনে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় রাজ্যের নতুন গোয়েন্দা প্রধানের দায়িত্ব পেয়েছেন দক্ষ পুলিশ অফিসার নটরাজন রমেশবাবু। একই সাথে উত্তরবঙ্গের এডিজি পদ থেকে সরিয়ে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের শীর্ষ পদে আনা হয়েছে দুঁদে আইপিএস কে জয়রামনকে।

প্রশাসনিক এই রদবদলের প্রভাব পড়েছে কলকাতা পুলিশ ও বিভিন্ন জেলাতেও। বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডের আবহে সেখানকার পুলিশ জেলায় অতীশ বিশ্বাস এবং পিনাকী দত্তকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে। এছাড়া বিশাল গর্গকে আইবি-তে এবং প্রবীণ ত্রিপাঠীকে হোমগার্ড বিভাগে বদলি করা হয়েছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডিসি স্পর্শ নীলাঙ্গীকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দার্জিলিংয়ের নতুন এসপি হয়েছেন শ্রীকান্ত জগন্নাথ রাও এবং কোচবিহারের দায়িত্ব পেয়েছেন মণীশ যোশি। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের আর্থিক দুর্নীতির তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় গতি আনতেই এই বড়সড় পদক্ষেপ নেওয়া হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *