নবান্নে শুভেন্দু-শিবরাজ বৈঠক, প্রাকৃতিক দুর্যোগে মিলবে আরও ৫০ দিনের কাজ!

নবান্নে শুভেন্দু-শিবরাজ বৈঠক, প্রাকৃতিক দুর্যোগে মিলবে আরও ৫০ দিনের কাজ!

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বৈঠকে রাজ্যবাসীর জন্য উঠে এল একাধিক সুখবর। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে নির্ধারিত ১২৫ দিনের পাশাপাশি আরও ৫০ দিনের বাড়তি কাজের ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। পূর্বতন তৃণমূল সরকারের দুর্নীতির সমালোচনা করে তিনি জানান, বাংলার সার্বিক অগ্রগতি ছাড়া ‘বিকশিত ভারত’ গড়া আসাম্ভব।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, আবাস ও গ্রাম সড়ক যোজনার মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। ইতিমধ্যেই গ্রাম সড়ক যোজনায় এক হাজার কোটি টাকা ও আবাস যোজনায় এক লক্ষ বাড়ি তৈরির অর্থ দিয়েছে কেন্দ্র। এছাড়াও রাজ্যের চার জেলায় ‘প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প’ চালু হবে এবং প্রায় আড়াই কোটি মানুষ জবকার্ড পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *