নাগরিক দুর্ভোগের অবসান! ডিসেম্বরেই রাজ্যের প্রশাসক চালিত পুরসভাগুলিতে নির্বাচন?

নাগরিক দুর্ভোগের অবসান! ডিসেম্বরেই রাজ্যের প্রশাসক চালিত পুরসভাগুলিতে নির্বাচন?

রাজ্যের প্রশাসক চালিত পুরসভাগুলিতে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হতে চলেছে। শুক্রবার ভাটপাড়ায় পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানান, দীর্ঘদিন প্রশাসক দিয়ে পুরসভা চলায় নাগরিক পরিষেবা চরম ব্যাহত হচ্ছে। তাই মানুষের স্বার্থে দ্রুত ভোট করানো জরুরি। রাজনৈতিক পালাবদলের পর বহু জনপ্রতিনিধির পদত্যাগ এবং মেয়াদ শেষের কারণে হাওড়া, বিধাননগর সহ বেশ কিছু পুরসভা বর্তমানে প্রশাসকের অধীনে রয়েছে।

এই নির্বাচনকে সামনে রেখে অক্টোবরের মধ্যে ওয়ার্ড পুনর্বিন্যাস ও সংরক্ষণের কাজ শেষ করার তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন কৃষ্ণ গুপ্তা। তাঁর অধীনেই দ্রুত গতিতে এগোচ্ছে প্রস্তুতি। সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া মিটিয়ে নতুন বছরের শুরুতেই পুরসভাগুলিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের বোর্ড গঠন করতে প্রবল আশাবাদী প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *