মহিলাদের সুরক্ষায় লালবাজারের কড়া বার্তা, জ়িরো FIR নিতেই হবে সব থানাকে!

মহিলাদের সুরক্ষায় লালবাজারের কড়া বার্তা, জ়িরো FIR নিতেই হবে সব থানাকে!

কলকাতা পুলিশের প্রতিটি থানাকে এবার জ়িরো FIR গ্রহণের ক্ষেত্রে কঠোর নির্দেশিকা মানতে হবে। বিশেষ করে মহিলারা অভিযোগ জানাতে এলে কোনো গড়িমসি বরদাস্ত করা হবে না। রবিবার পুলিশ কমিশনার অজয় নন্দা এক নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছেন, জ়িরো FIR নথিভুক্ত করার পর সংশ্লিষ্ট থানার ওসিকে দ্রুত তা প্রকৃত থানায় স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধু হস্তান্তর করলেই হবে না, অভিযুক্ত থানার ওসির সঙ্গে সরাসরি যোগাযোগ করে অভিযোগকারীর বিস্তারিত তথ্যও পৌঁছে দিতে হবে তাকে।

এই পুরো প্রক্রিয়ার ওপর নজরদারি বাড়াতে ডিভিশনাল ডেপুটি কমিশনারদের (ডিসি) কাছে রিপোর্ট করা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার থেকে রাজ্যে গুন্ডাদমন আইন কার্যকর হওয়ার প্রাক্কালে লালবাজারের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অভিযোগ গ্রহণ ও হস্তান্তরের ক্ষেত্রে কোনো গাফিলতি দেখা দিলে তা কঠোরভাবে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *