নিষেধাজ্ঞা উঠলেও বাধা উত্তাল সমুদ্র! মরশুমের শুরুতেই চরম ক্ষতির মুখে কাকদ্বীপের মৎস্যজীবীরা
July 11, 202610:51 am

সরকারি নিষেধাজ্ঞা উঠলেও স্বস্তিতে নেই কাকদ্বীপের মৎস্যজীবীরা। সমুদ্র এখনও ভয়ংকর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না তাঁরা। সম্প্রতি বহু ট্রলার মাছ ধরতে রওনা দিলেও মাঝপথ থেকে তাদের বাধ্য হয়ে ফিরে আসতে হয়। ফলে মরশুমের শুরুতেই চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এই এলাকার মৎস্যজীবীরা।
মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, ২ থেকে ৭ জুলাই পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। তা উঠলেও আবহাওয়া এখনও অনুকূল নয়। মাছ ধরতে যাওয়ার প্রতি ট্রিপে প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়। মাঝপথ থেকে ফিরে আসা ট্রলারগুলি সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে। টানা দশ দিন উপকূলে ট্রলার দাঁড়িয়ে থাকায় আয়ের বড় সুযোগ হারাচ্ছেন তাঁরা।