চারতলার কার্নিশ থেকে ঝাঁপ দেওয়ার হুমকি! রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার মত্ত যুবক

চারতলার কার্নিশ থেকে ঝাঁপ দেওয়ার হুমকি! রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার মত্ত যুবক

শুক্রবার দুপুরে হাওড়ার টিকিয়াপাড়ায় চারতলা আবাসনের কার্নিশে উঠে আত্মহত্যার হুমকি দেন রোহিত সিংহ নামে এক যুবক। রুদ্ধশ্বাস এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। নীচে জাল পাতার পাশাপাশি মই লাগিয়ে তাঁর কাছে পৌঁছন দমকলকর্মীরা। স্থানীয় প্রতিবেশীদের সাহায্যে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের জেরে ইস্ট-ওয়েস্ট বাইপাসে সাময়িক যানজট তৈরি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় শ্বশুরবাড়িতে অশান্তির পরেই এই কাণ্ড ঘটান বাইশ বছর বয়সী রোহিত। আপাতত তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *