রোজ রোজ সুচ ফোটানোর দিন শেষ! ডায়াবেটিস রোগীদের জন্য এল সপ্তাহে মাত্র একবার নেওয়ার ইনসুলিন!

রোজ রোজ সুচ ফোটানোর দিন শেষ! ডায়াবেটিস রোগীদের জন্য এল সপ্তাহে মাত্র একবার নেওয়ার ইনসুলিন!

ভারতে ডায়াবেটিস রোগীদের দীর্ঘদিনের আতঙ্ক কাটাতে এল বিশ্বের প্রথম ‘উইকলি ইনসুলিন’ বা সপ্তাহে একবার গ্রহণীয় ইনসুলিন ‘আউইকলি’। ডেনিশ সংস্থা নোভো নরডিস্কের এই যুগান্তকারী ওষুধটি অনুমোদনের পর ভারতে বিপণনের জন্য অ্যাবটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। চিকিৎসকদের মতে, এই ইনসুলিন বছরে ইনসুলিন ইঞ্জেকশনের সংখ্যা ৩৬৫ থেকে কমিয়ে মাত্র ৫২-তে নামিয়ে আনবে। এটি বিশেষ ‘ফ্লেক্সটাচ’ পেন ডিভাইসের মাধ্যমে প্রাপ্তবয়স্ক টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস রোগীদের শরীরে পুশ করতে হবে।

আউইকলি-র সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর সাশ্রয়ী দাম, যা সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। ভারতে প্রায় ১০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং অনেকেই সুচ ফোটানোর ভয়ে ইনসুলিন নিতে গড়িমসি করেন। বিশেষজ্ঞদের আশা, এই সহজ চিকিৎসা পদ্ধতি রোগীদের মানসিক চাপ কমিয়ে সঠিক সময়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনসুলিন নেওয়ার পদ্ধতিতে কোনো পরিবর্তন না করার অনুরোধ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *