রাজ্যের ঋণের বোঝা এবার ৮ লক্ষ কোটি টাকা! শোধ করতে হচ্ছে কত জানেন?

রাজ্যের ঋণের বোঝা এবার ৮ লক্ষ কোটি টাকা! শোধ করতে হচ্ছে কত জানেন?

রাজ্যের ক্রমবর্ধমান ঋণের পাহাড় নিয়ে বড়সড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডানকুনির এক অনুষ্ঠানে তিনি জানান, বাম জমানার ২ লক্ষ কোটি টাকার ঋণ তৃণমূল সরকারের আমলে বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ কোটি টাকায়। বর্তমানে রাজ্যের মোট ৪ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে শুধু ঋণ ও সুদ মেটাতেই সরকারকে বছরে ব্যয় করতে হচ্ছে প্রায় ১ লক্ষ কোটি টাকা।

শিল্পায়নের পাশাপাশি এই বিপুল আর্থিক দায়ভার সামলানোই এখন বড় চ্যালেঞ্জ সরকারের কাছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাজস্ব বৃদ্ধি ও নতুন বিনিয়োগের মাধ্যমেই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। শিল্পের খরা কাটিয়ে বাংলায় কর্মসংস্থানের নতুন জোয়ার আনতে এবং রাজ্যের অর্থনীতিকে ফের শক্তিশালী করতে ডবল ইঞ্জিনের সরকার বদ্ধপরিকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *