বারুইপুর কাণ্ডে নয়া মোড়, তদন্তভার ডিএসপি পদমর্যাদার অফিসারের হাতে!

বারুইপুর কাণ্ডে নয়া মোড়, তদন্তভার ডিএসপি পদমর্যাদার অফিসারের হাতে!

বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে বড়সড় রদবদল করল পুলিশ প্রশাসন। মামলার গুরুত্ব ও জটিলতা বিবেচনা করে এবার তদন্তভার তুলে দেওয়া হয়েছে ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়ের হাতে। এই নিয়ে মোট দুবার তদন্তকারী অফিসার পরিবর্তন করা হলো। শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে সুবিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মামলার প্রতিটি দিক খতিয়ে দেখে স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে খবর।

অন্যদিকে, সন্দেহের বশে ‘নির্দোষ’ ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুনের ঘটনায় শামিম আলি খান নামে আরও এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শামিমকে চিহ্নিত করা হয়, যেখানে তাকে রক্তাক্ত ইন্দ্রজিৎকে টেনে নিয়ে যেতে দেখা গেছে। অভিযুক্তকে আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। বর্তমানে ধর্ষণ ও খুনের ঘটনা এবং ইন্দ্রজিৎ খুনের মামলার তদন্ত সমান্তরালভাবে চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *