বিদেশে থাকা মমতা ও অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেশে ফিরবে! কী বললেন মন্ত্রী?

বিদেশে থাকা মমতা ও অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেশে ফিরবে! কী বললেন মন্ত্রী?

রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শনিবার এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী দাবি করেন, তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়টি তো রয়েছেই, সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে থাকা গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোও দেশে ফিরিয়ে আনা হবে। কেন্দ্রীয় এজেন্সির সাম্প্রতিক পদক্ষেপের প্রেক্ষিতে তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।

অন্যদিকে, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি (UCC) কার্যকর করা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন মন্ত্রী। তিনি জানান, শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং সারা দেশেই এই আইন লাগু করা হবে। একইসঙ্গে রাজ্যে অচিরেই ‘গুণ্ডা দমন আইন’ কার্যকর করার বিষয়েও জোর দিয়েছেন তিনি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই ইউসিসি খসড়া পর্যালোচনার জন্য ৯ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *