৯০০ টাকা তুলতে গিয়ে চোখ কপালে, ছাত্রীর অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

৯০০ টাকা তুলতে গিয়ে চোখ কপালে, ছাত্রীর অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

স্কলারশিপের ৯০০ টাকা তুলতে গিয়ে কোচবিহারের হলদিবাড়ির এক স্কুলছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৭৬০ কোটি টাকার হদিশ পাওয়া গেছে। সপ্তম শ্রেণির ওই ছাত্রীর অ্যাকাউন্টটি মূলত সরকারি স্কলারশিপের টাকা পাওয়ার জন্য ব্যবহৃত হয়। শনিবার সকালে প্রয়োজনীয় টাকা তুলতে গিয়ে এত বিপুল পরিমাণ অর্থ দেখে হতবাক ছাত্রী ও তার পরিবার। হঠাত্‍ করে অ্যাকাউন্টে এত টাকা ঢোকায় পরিবারে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দিন আনা দিন খাওয়া মানুষ, তাই এই বিপুল অর্থভাণ্ডার তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না দিলেও, সম্প্রতি দুর্গাপুরের আরও এক গৃহবধূর অ্যাকাউন্টেও এমন অস্বাভাবিক টাকা দেখার ঘটনার মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। পুলিশের পাশাপাশি ব্যাংক সংশ্লিষ্ট কারিগরি ত্রুটি বা অন্য কোনো গড়মিলের সম্ভাবনা খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *