ডেভিডের কারণেই হুমায়ুনের মতো নেতাকে হারিয়েছে দল, বেলডাঙায় বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়!

ডেভিডের কারণেই হুমায়ুনের মতো নেতাকে হারিয়েছে দল, বেলডাঙায় বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়!

মুর্শিদাবাদের বেলডাঙায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে দলত্যাগীদের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নাম না করে ডেভিড সরকারকে সরাসরি ‘গদ্দার’ ও ‘বেইমান’ বলে আক্রমণ করে তিনি দাবি করেন, ডেভিডের জন্যই মুর্শিদাবাদে দলের সংগঠন ধ্বংস হয়েছে এবং হুমায়ুন কবীরের মতো নেতাকে হারাতে হয়েছে। তৃণমূলের কঠিন সময়ে যারা পিঠে ছুরি মেরেছে, সাধারণ মানুষ তাদের কোনোদিন ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দেন কল্যাণ।

কল্যাণের এই অভিযোগের প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর কটাক্ষ, দুর্নীতিপরায়ণ নেতাদের সম্পর্কে সত্যটা বুঝতে দল বড্ড দেরি করে ফেলেছে। অতীতে বারবার শীর্ষ নেতৃত্বকে সতর্ক করেও কোনো লাভ হয়নি বলে দাবি করেন হুমায়ুন। দলবদলকে কেন্দ্র করে শাসকদলের এই অভ্যন্তরীণ কোন্দল এখন রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *