৭৬০ কোটির মালিক হলেন দিনমজুর! অন্নপূর্ণার টাকা তুলতে গিয়েই বড় চমক

৭৬০ কোটির মালিক হলেন দিনমজুর! অন্নপূর্ণার টাকা তুলতে গিয়েই বড় চমক

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ লালগোলার বাসিন্দা শেরিফা খাতুনের। স্থানীয় একটি অনলাইন পরিষেবা কেন্দ্রে টাকা তুলতে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১ টাকা ১৬ পয়সা। অভাবী পরিবারে হঠাৎ বিপুল অঙ্কের এই অর্থ দেখে আতঙ্কিত শেরিফা দ্রুত বাড়ি ফিরে বিষয়টি পরিজনদের জানান এবং পরামর্শ অনুযায়ী লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পরিবার সূত্রে জানা গেছে, দিনমজুর শেরিফার সংসারে অর্থের টানাটানি নিত্যসঙ্গী। এমন পরিস্থিতিতে অ্যাকাউন্টে অস্বাভাবিক জমার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভগবানগোলার এসডিপিও বিমান হালদার জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় অ্যাকাউন্টের লেনদেন সাময়িকভাবে স্থগিত করতে মেইল পাঠানো হয়েছে এবং সাইবার ক্রাইম বিভাগকে জানানো হয়েছে। সোমবার ব্যাঙ্ক খুললে সমস্ত নথি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *