ভোট-হিংসা ও তোলাবাজির অভিযোগ! অবশেষে জালে জলহাটির প্রাক্তন বিধায়কের ছেলে
July 13, 202610:09 am

দীর্ঘদিন গা-ঢাকা দেওয়ার পর অবশেষে পুলিশের জালে জলহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা এবং এক লটারি বিজয়ীর টাকা আত্মসাৎ করে মারধরের অভিযোগে অভিযুক্ত ছিলেন তিনি। রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তোলাবাজির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
তৃণমূলের এই প্রভাবশালী নেতার পুত্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। ঘটনার তদন্তে নেমে পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে তীর্থঙ্করের অবস্থান নিশ্চিত করে। এই মামলায় ইতিমধ্যেই সুশান্ত সরকার নামক এক হোটেল মালিককে গ্রেফতার করা হয়েছে। তবে তীর্থঙ্করের বাবার বিরুদ্ধেও তদন্ত জারি রেখেছে পুলিশ। বর্তমানে ধৃতকে জেরা করে পরবর্তী তথ্যের খোঁজে তদন্তকারীরা।