ঘাসফুল ছেড়ে সটান পদ্মশিবিরে! শুভেন্দুর হাত ধরে মনোনয়ন পেশ সুখেন্দুদের

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যেই রাজ্যসভার টিকিট পেলেন তিন প্রাক্তন সাংসদ। সোমবার বিধানসভায় গেরুয়া শিবিরের প্রার্থী হিসেবে নিজেদের মনোনয়ন জমা দিলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে তাঁরা মনোনয়ন পেশ করেন। বর্তমান সংখ্যাতত্ত্ব অনুযায়ী বিরোধী তৃণমূল প্রার্থী দিতে পারবে না।
ফলে পদ্মপ্রতীকে এই তিন নেতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্যসভায় যাওয়া কার্যত নিশ্চিত। গত ৯ জুলাই তৃণমূলের বিপর্যয়ের ক্ষোভে পদত্যাগ করে তাঁরা বিজেপিতে যোগ দেন। ২৪ জুলাই ফাঁকা আসনগুলিতে ভোট হওয়ার কথা। মনোনয়ন পেশের পর সুখেন্দুশেখর রায় জানান, তিনি নিজে থেকেই পদ ছেড়েছিলেন। সেই শূন্যস্থান পূরণ করতেই বিজেপির প্রার্থী হিসেবে নতুন করে মনোনয়ন জমা দিলেন।