অন্নপূর্ণা যোজনায় বড় চমক, ৩০০০ টাকা পাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর ডেডলাইন মিস করলেই বিপদ

অন্নপূর্ণা যোজনায় বড় চমক, ৩০০০ টাকা পাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর ডেডলাইন মিস করলেই বিপদ

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে আলোড়নের মাঝেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই প্রকল্পের আওতায় আবেদনকারীদের ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৩০ অগাস্ট পর্যন্ত এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো কোনো অযোগ্য ব্যক্তি যাতে এই প্রকল্পের সুবিধা না পায় এবং আবেদনকারীদের নথি সহ সমস্ত তথ্য সঠিকভাবে খতিয়ে দেখে তবেই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন যে, যোগ্য উপভোক্তাদের চিন্তা করার কোনো কারণ নেই। ইতিমধ্যে ১ কোটি ২০ লক্ষ মহিলা দেড় মাসে এই সুবিধা পেয়েছেন এবং প্রতিটি বিধানসভায় গড়ে ৩৫ থেকে ৪০ হাজার মহিলা টাকা পেয়েছেন। সরকারি সূত্র অনুযায়ী, ভেরিফিকেশন সম্পন্ন হয়ে চূড়ান্ত তালিকা অনুমোদিত হলেই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি-র মাধ্যমে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩০০০ টাকা পাঠানো শুরু হবে। প্রশাসন আবেদনকারীদের কোনো গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির ওপর ভরসা রাখার অনুরোধ জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *