আকাশে হেলিকপ্টার, রাস্তায় রেস্টরুম! তারকেশ্বর যাত্রীদের জন্য শুভেন্দুর মেগা ঘোষণা

আকাশে হেলিকপ্টার, রাস্তায় রেস্টরুম! তারকেশ্বর যাত্রীদের জন্য শুভেন্দুর মেগা ঘোষণা

আসন্ন শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রীদের জন্য বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত ৩০ কিলোমিটার হাঁটাপথে এবার প্রতি ৫ কিলোমিটার অন্তর থাকছে সরকারি সেবাকেন্দ্র। পুণ্যার্থীদের সুবিধার্থে এই কেন্দ্রগুলিতে পুলিশের সহায়তা, অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প, বিশ্রামাগার এবং পানীয় জল ও ওআরএস-এর পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। মুখ্যমন্ত্রী জানান, অন্যান্য রাজ্যের মতো এবার পশ্চিমবঙ্গেও পুণ্যার্থীদের জন্য বিশেষ পরিকাঠামো তৈরি করছে রাজ্য সরকার।

সেবাকেন্দ্রের পাশাপাশি কানওয়ার যাত্রার ধাঁচে প্রতি সোমবার সরকারি হেলিকপ্টার থেকে পুণ্যার্থীদের ওপর পুষ্পবৃষ্টির পরিকল্পনা করা হয়েছে। এছাড়া, তারকেশ্বর মন্দির এবং সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে ১৪ জুলাই স্বয়ং মুখ্যমন্ত্রী তারকেশ্বর পরিদর্শনে যাচ্ছেন। সরকারের এই নতুন পরিকল্পনার ফলে শ্রাবণ মাসে লক্ষাধিক পুণ্যার্থীর যাত্রা আরও মসৃণ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *