জোর করে গো-মূত্র পান ও কুসংস্কারের মারাত্মক অভিযোগ, প্রাক্তন সাংসদের বিরুদ্ধে বউমার বিস্ফোরক মামলা

জোর করে গো-মূত্র পান ও কুসংস্কারের মারাত্মক অভিযোগ, প্রাক্তন সাংসদের বিরুদ্ধে বউমার বিস্ফোরক মামলা

সাবেক সাংসদ বিনায়ক রাউত, তাঁর স্ত্রী ও কাউন্সিলর ছেলে গীতেশের বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার মারাত্মক অভিযোগ তুলেছেন তাঁদের বউমা। মহারাষ্ট্রের থানেতে পুলিশ এই প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে কুসংস্কার-বিরোধী আইনে মামলা দায়ের করেছে। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে তাঁকে তুকতাক ও ঝাড়ফুঁকের নামে নির্যাতন করা হয়েছে এবং অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে জোর করে গো-মূত্র খাওয়ানো হয়েছে। প্রভাবশালী পরিবারের ভয়ে এতোদিন তিনি মুখ খুলতে পারেননি বলে জানান।

নির্যাতিতা আরও অভিযোগ করেন, মধুচন্দ্রিমায় স্বামী শারীরিক সম্পর্ক স্থাপনে অস্বীকার করেন এবং উটি ও অস্ট্রেলিয়া সফরের সময় তাঁর ওপর চরম মানসিক ও শারীরিক নিগ্রহ চালানো হয়। এমনকি তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা হলে স্বামীর মৃত্যু হতে পারে বলেও ভয় দেখানো হয়েছিল। সাত বছরের লাগাতার পারিবারিক নির্যাতন ও দুর্ব্যবহারের এই চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে প্রাক্তন সাংসদ বা তাঁর পরিবারের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *