অনুদানহীন মাদ্রাসায় টাকার উৎস কী? রাজ্যের ১২ জেলায় কড়া পরিদর্শনের নির্দেশ!

অনুদানহীন মাদ্রাসায় টাকার উৎস কী? রাজ্যের ১২ জেলায় কড়া পরিদর্শনের নির্দেশ!

রাজ্যের ১২টি জেলার অনুদানহীন মাদ্রাসাগুলির খুঁটিনাটি খতিয়ে দেখার নির্দেশ দিল সরকার। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সরেজমিনে এই পরিদর্শনের কাজ শেষ করে ২১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। সংখ্যালঘু দফতর জানিয়েছে, সরকারি নিয়ম মেনে শিক্ষানীতি অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মূলত পড়ুয়াদের স্বার্থেই এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

এই পরিদর্শনে মূলত মাদ্রাসার টাকার উৎস, মোট পড়ুয়া ও শিক্ষকের সংখ্যা, আবাসিক সুবিধা এবং কী ধরনের কোর্স পড়ানো হচ্ছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর-সহ মোট ১২টি জেলায় এই নজরদারি চলবে। বর্তমানে রাজ্যে বেসরকারি উদ্যোগে চলা স্বীকৃতিবিহীন মাদ্রাসার সঠিক পরিসংখ্যান না থাকায়, আধিকারিকরা সশরীরে গিয়ে পরিস্থিতি যাচাই করে নির্দিষ্ট ফর্মেটে রিপোর্ট জমা দেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *