বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে ১০ হাজার কিলোমিটার দীর্ঘ মেঘের সারি, চরম বৃষ্টির সতর্কতা!

বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে ১০ হাজার কিলোমিটার দীর্ঘ মেঘের সারি, চরম বৃষ্টির সতর্কতা!

বঙ্গোপসাগর থেকে মধ্য প্রশান্ত মহাসাগর পর্যন্ত প্রায় ১০ হাজার কিলোমিটার দীর্ঘ মেঘের সারি তৈরি হয়েছে, যার জেরে দেশজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছে আইএমডি। স্যাটেলাইট চিত্রে উত্তর পাকিস্তান ও জম্মু-কাশ্মীরে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি মিলেছে। আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পের সঙ্গে এই ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, দিল্লি, পাঞ্জাব ও উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে ধুলোঝড়, বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

এই বিশাল মেঘরাশির জোরালো প্রভাব পড়বে বাংলাতেও। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং পাহাড়ে ধসের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গ ও কলকাতায় আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে আগামী ২-৩ দিনের মধ্যে বর্ষা ফের সক্রিয় হবে। এর জেরে গুমোট গরম কেটে গিয়ে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *