রাম মন্দিরের অনুদানে দুর্নীতি? ট্রাস্ট ও যোগী সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের!

রাম মন্দিরের অনুদানে দুর্নীতি? ট্রাস্ট ও যোগী সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের!

রাম মন্দিরের অনুদান তছরুপের অভিযোগে কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। সোমবার কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকার এবং রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। এছাড়া তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলকে (SIT) দ্রুত তদন্তের অগ্রগতি জানিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সলিসিটর জেনারেল জানিয়েছেন, সিল করা খামে এই রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে।

অনুদান গণনা ও সংরক্ষণে ব্যাপক অনিয়মের জেরে ইতিমধ্যেই ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং সদস্য অনিল মিশ্র ইস্তফা দিয়েছেন। তদন্তে নেমে পুলিশ চম্পতের ঘনিষ্ঠ টিন্নু যাদব-সহ কয়েকজনকে গ্রেফতার করেছে। অনুদান গণনার ঘরে নিরাপত্তার গাফিলতির প্রমাণ পেয়েছে সিট। শীর্ষ আদালতের হস্তক্ষেপে এই বিতর্কের দ্রুত নিষ্পত্তি হবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *