ফুনসুক ওয়াংডুকে মরতে দেবেন না! যন্তর মন্তরে ছুটে গিয়ে কাতর আর্তি ‘থ্রি ইডিয়টস’ খ্যাত ওমির

ফুনসুক ওয়াংডুকে মরতে দেবেন না! যন্তর মন্তরে ছুটে গিয়ে কাতর আর্তি ‘থ্রি ইডিয়টস’ খ্যাত ওমির

নিট প্রশ্নফাঁস বিতর্কে শিক্ষামন্ত্রীর ইস্তফা ও শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। টানা অনশনে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে, কমেছে প্রায় আট কেজি ওজন। এই উদ্বেগজনক পরিস্থিতিতে তাঁর সঙ্গে দেখা করতে ছুটে যান ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা ওমি বৈদ্য।

‘থ্রি ইডিয়টস’ ছবির জনপ্রিয় ‘ফুনসুক ওয়াংডু’ চরিত্রের বাস্তব অনুপ্রেরণা হলেন সোনম। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় ওমি কাতরভাবে দেশবাসীকে তাঁর আন্দোলন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কোনোভাবেই ফুনসুক ওয়াংডুর মৃত্যু তিনি মেনে নেবেন না। দেশের শিক্ষাব্যবস্থা ও লাদাখের পরিবেশ রক্ষায় সোনমের এই লড়াইয়ে সাধারণ মানুষকেও পাশে থাকার অনুরোধ জানিয়েছেন অভিনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *