রাজ্য পুলিশে বড় রদবদল: বিধাননগরের নতুন সিপি অমিত কুমার রাঠৌর, সরলেন সুপ্রতিম সরকার
July 14, 20261:36 pm
রাজ্য ও কলকাতা পুলিশে বড়সড় রদবদল করল নবান্ন। মঙ্গলবার এক নির্দেশিকায় রাজ্যের মোট ৩৩ জন আইপিএস (IPS) ও ডব্লিউবিপিএস (WBPS) অফিসারের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।
এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম সুপ্রতিম সরকার। তাঁকে এডিজি, সিআইডি-র পদ থেকে সরিয়ে টেলিকমিউনিকেশনের এডিজি করা হয়েছে। অন্যদিকে, বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন সিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন অমিত কুমার রাঠৌর। এতদিন এই দায়িত্বে থাকা ত্রিপুরারি অথর্বকে এডিজি, ট্র্যাফিক অ্যান্ড রোড সেফটি পদে পাঠানো হয়েছে।
একনজরে গুরুত্বপূর্ণ বদলসমূহ:
- নটরাজন রমেশ বাবু: ডিজি, কারেকশনাল সার্ভিসেসের পাশাপাশি এখন থেকে তিনি ডিজি-আইজিপি, সিআইডি-র দায়িত্বও সামলাবেন।
- বিশাল গর্গ: নতুন এডিজি, আইজি, আইবি (IB)।
- প্রবীণ ত্রিপাঠী: আইজি, হোমগার্ড।
- সুধীরকুমার নীলকান্তম: আইজি, এসটিএফ (STF)।
- সুকেশকুমার জৈন: আইজিপি, উত্তরবঙ্গ।
- ওয়াই শ্রীকান্ত জগন্নাথ রাও: দার্জিলিঙের নতুন এসপি।
- মনীশ যোশী: কোচবিহারের এসপি।
এছাড়াও বারুইপুর পুলিশ জেলাসহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছে নবান্ন। প্রশাসনিক স্তরে এই পরিবর্তন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।