মহারাষ্ট্রে ডিটারজেন্ট মেশানো ২.৩ কোটি লিটার নকল দুধের হদিশ! বিপন্ন জনস্বাস্থ্য
July 14, 20262:28 pm

মহারাষ্ট্রের ধারাশিব জেলায় সিন্থেটিক দুধ তৈরির এক চাঞ্চল্যকর চক্রের পর্দাফাঁস হয়েছে। পুলিশ ও খাদ্য সুরক্ষা দপ্তরের তদন্তে উঠে এসেছে যে, গত কয়েক মাসে ২ লক্ষ ৩০ হাজার কেজি নিম্নমানের গুঁড়ো দুধ, ডিটারজেন্ট, পাম অয়েল ও রাসায়নিক মিশিয়ে প্রায় ২ কোটি ৩০ লক্ষ লিটার ভেজাল দুধ তৈরি করা হয়েছিল। বাজারমূল্য ৯ কোটি টাকারও বেশি এই বিষাক্ত দুধ রাজ্যের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনায় সাতজনের বিরুদ্ধে কঠোর মামলা রুজু হলেও, অভিযুক্তরা এখনও পলাতক। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, নিয়মিত এই ভেজাল দুধ পানে লিভার, কিডনি ও পরিপাকতন্ত্রের মারাত্মক ক্ষতির ঝুঁকি থাকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অপরাধীদের ধরতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।