রাতের অন্ধকারে তৃণমূল কার্যালয় থেকে সরকারি নথি পাচার! নবদ্বীপে হাতেনাতে ধরা দুই

রাতের অন্ধকারে তৃণমূল কার্যালয় থেকে সরকারি নথি পাচার! নবদ্বীপে হাতেনাতে ধরা দুই

নবদ্বীপের হাসপাতাল রোডে বন্ধ থাকা ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল দলীয় কার্যালয় থেকে গভীর রাতে নথি সরানোর সময় হাতেনাতে ধরা পড়লেন দুই ব্যক্তি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সাইকেলে করে নিয়মিত ব্যাগভর্তি সরকারি নথি, রেশন কার্ড ও বাড়ির কাগজপত্র পাচার করা হচ্ছিল। সোমবার রাতে বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত দীপক মণ্ডল ও মানিক ঘোষকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, তারা স্থানীয় কাউন্সিলরদের নির্দেশেই এই কাজ করছিল। উদ্ধার হওয়া নথিগুলো পরীক্ষা করে দেখছে পুলিশ। তবে রাতের অন্ধকারে কেন এভাবে নথিপত্র সরানোর চেষ্টা হচ্ছিল এবং এর পেছনে কার কার হাত রয়েছে, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *