আমেরিকায় ফটোগ্রাফারের ভিসা বাতিল! ইনস্টাগ্রামে ঝাপসা ছবি পোস্ট করে ট্রাম্পকে কড়া বার্তা ওলিসের?
July 14, 20266:07 pm

চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন ফরাসি তারকা মাইকেল ওলিসে। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও সোশ্যাল মিডিয়ায় তাঁর অদ্ভুত আচরণ এখন বেশি চর্চায়। বিশ্বকাপের ঠিক আগে ইনস্টাগ্রামের সব ছবি মুছে ফেলেন তিনি। বর্তমানে সেখানে শুধুই কিছু আবছা ও ঝাপসা ছবি আপলোড করছেন। নেটিজেনদের দাবি, এটি আসলে তাঁর এক অভিনব প্রতিবাদ।
গুঞ্জন রয়েছে, ওলিসের ব্যক্তিগত ফটোগ্রাফার ফ্লোরেন্স পেরনেটকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়নি ডোনাল্ড ট্রাম্প সরকার। এর প্রতিবাদেই ফ্লোরেন্সের টিভি স্ক্রিন থেকে তোলা অস্পষ্ট ছবিগুলি পোস্ট করছেন ওলিসে। তবে তিনি প্রকাশ্যে এ বিষয়ে কিছুই জানাননি। একাংশের মতে, ফ্লোরেন্স তাঁর ব্যক্তিগত ফটোগ্রাফার নন, বরং নিছক খেয়ালবশেই এমন ঝাপসা ছবি পোস্ট করছেন ফরাসি তারকা।