রাম মন্দিরে চুরি নিয়ে বিতর্কের মাঝেই ভাইরাল নাসিরুদ্দিনের পুরনো ভিডিও, কী প্রতিক্রিয়া অনুপমের?
July 14, 20266:10 pm

অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির ঘটনা নিয়ে করা মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক। এই পরিস্থিতিতে বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরকে উদ্দেশ্য করে নাসিরুদ্দিন শাহের বছর ছয়েকের পুরনো একটি ‘জোকার’ কটাক্ষের ভিডিও নতুন করে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ অনুপম খের দাবি করেছেন, রাম মন্দির নিয়ে তার মন্তব্যের জেরেই পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই পুরনো ভিডিওটি সামনে আনা হয়েছে।
নিজের অবস্থানে অনড় থেকে অনুপম এক ভিডিওবার্তায় জানিয়েছেন, নাসিরুদ্দিন শাহের সঙ্গে তার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তার মতে, তাকে আক্রমণ করার জন্য একটি নির্দিষ্ট গোষ্ঠী সক্রিয়। সমালোচকদের উদ্দেশ্যে অভিনেতার স্পষ্ট বার্তা, কঠোর পরিশ্রম ও সততার পথে তিনি সর্বদা অবিচল থাকবেন।