কলকাতার ইসকনের রথে মুখ্যমন্ত্রীর রশিতে প্রথম টান! আমন্ত্রিত অমিত শাহও
July 14, 20266:14 pm

রাজ্যে পালাবদলের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসকনের রথযাত্রা। এবার কলকাতার ইসকনের রথের রশিতে টান দিয়ে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ তিনি রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মহানগরের রাজপথ দিয়ে রথ পরিভ্রমণ শেষে ময়দানে মাসির বাড়িতে পৌঁছাবে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ।
উৎসব ঘিরে নিরাপত্তা ও জাঁকজমকের প্রস্তুতি চূড়ান্ত। ইসকন কর্তৃপক্ষ জানিয়েছেন, রথযাত্রা উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। গতবারের ৩০ লক্ষ ভক্তের সমাগমের রেকর্ড এবার ভাঙবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। দেশ-বিদেশের অসংখ্য ভক্তের অংশগ্রহণে এই রথযাত্রা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।