ভোজশালায় নমাজ পাঠে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বহাল সুপ্রিম কোর্টের!

মধ্যপ্রদেশের বিতর্কিত ভোজশালায় নমাজ পড়ার অনুমতি চেয়ে করা মুসলিম পক্ষের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এই স্থানে এখনই নতুন করে নমাজ পড়ার মতো অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া সম্ভব নয়। তবে মুসলিমদের কিছুটা স্বস্তি দিয়ে শুক্রবার দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত মন্দির সংলগ্ন খোলা জায়গায় নমাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। একইসঙ্গে নমাজ পড়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ সরকারকে।
আদালত স্পষ্ট করেছে, এই বিবাদমান বিষয়টি নিয়ে সব পক্ষকেই শব্দচয়নে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ভোজশালাকে মন্দির হিসেবে ঘোষণা করে মধ্যপ্রদেশ হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে মুসলিম পক্ষ সুপ্রিম কোর্টে আপিল করেছিল। মামলাটির গুরুত্ব বিবেচনা করে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছে সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, ঐতিহাসিক এই সৌধটিকে ঘিরে হিন্দু ও মুসলিম উভয় পক্ষেরই দীর্ঘদিনের দাবি রয়েছে, যার ফলে এলাকাটি দীর্ঘদিন ধরে বিশেষ স্পর্শকাতর হিসেবে বিবেচিত হয়ে আসছে।