সোলার প্যানেল বসালে কেন্দ্রের সঙ্গে টাকা দেবে রাজ্যও! ‘সূর্য ঘর’ প্রকল্পে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোলার প্যানেল বসালে কেন্দ্রের সঙ্গে টাকা দেবে রাজ্যও! ‘সূর্য ঘর’ প্রকল্পে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ (PM Surya Ghar) প্রকল্প। মঙ্গলবার এই কর্মসূচির সূচনা করে রাজ্যের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, শুধু কেন্দ্রের ভর্তুকিই নয়, রাজ্য সরকারও এই প্রকল্পে সাধারণ মানুষকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেবে।

কী কী সুবিধা পাবেন রাজ্যবাসী? মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর ক্ষেত্রে কেন্দ্রের পাশাপাশি রাজ্যের তরফেও মিলবে বিশেষ ভর্তুকি:

  • ১০০ ইউনিট: কেন্দ্রের ৩০,০০০ টাকা ভর্তুকির সঙ্গে রাজ্য দেবে অতিরিক্ত ৫,০০০ টাকা।
  • ২০০ ইউনিট: কেন্দ্রের ৬০,০০০ টাকার সঙ্গে রাজ্যের সাহায্য ১০,০০০ টাকা।
  • ৩০০ ইউনিট: কেন্দ্রের ৭৮,০০০ টাকা ভর্তুকির পাশাপাশি রাজ্য দেবে ১৫,০০০ টাকা।
  • বিশেষ সুবিধা: তফসিলি জাতি (SC) ও উপজাতি (ST) পরিবারগুলি রাজ্যের তরফে আরও ১৫ হাজার টাকা অতিরিক্ত সাহায্য পাবে। অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণিদের জন্যও আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনা করছে অর্থ দফতর।

প্রথম পর্যায়ে কোথায় কত কাজ? ইতিমধ্যেই রাজ্যের ১ হাজার ৮১০টি পরিবারে রুফটপ সোলার বা সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি কাজ হয়েছে উত্তর ২৪ পরগনায় (২৩৮টি পরিবার) এবং হুগলিতে (২৩২টি পরিবার)।

রাজ্যের মেগা টার্গেট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে কেন্দ্র পশ্চিমবঙ্গে ১ লক্ষ পরিবারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে রাজ্য সরকার সেই লক্ষ্যমাত্রাকে বাড়িয়ে ৫ লক্ষ পরিবারে নিয়ে যেতে চায়। পাশাপাশি, আগামী দিনে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শুধু সাধারণ বাড়ি নয়, রাজ্যের সমস্ত সরকারি অফিসগুলিকেও ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ প্রকল্পের আওতায় আনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *