“অভিষেককে নিয়ে একা থাকুন দিদি!” মঞ্চ ছেড়ে বেরিয়েই মমতাকে চরম আক্রমণ কল্যাণের
July 22, 20262:31 pm

২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ্য বচসা এবং হঠাৎ মঞ্চ ছাড়ার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে সাংবাদিক বৈঠক করে দলনেত্রী ও শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কার্যত বোমা ফাটালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে নিজেকে চরম অপমানিত দাবি করার পাশাপাশি দলের অন্দরের কোন্দল এবং আরজি কর কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।
খবরের মূল হাইলাইটস:
- মঞ্চে বচসা ও অপমান: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তিনি মাত্র ২০ মিনিট বক্তব্য রাখার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রকাশ্যে “এক ঘণ্টার বেশি বক্তৃতা দিচ্ছ” বলে অত্যন্ত আসাম্মান করেছেন। দিনের পর দিন এমন জনসমক্ষে অপমান সহ্য করা যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
- “অভিষেককে নিয়ে একা থাকুন”: ক্ষুব্ধ কল্যাণের বিস্ফোরক মন্তব্য, “দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তির কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে ভালো শুধু অভিষেকদেরকে নিয়ে থাকুক দিদি!”
- দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ: দুর্দিনে ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসদের পাশে পাওয়া যায়নি দাবি করে কল্যাণের তির্যক মন্তব্য, নেত্রীর সুসময়ে সবাই থাকে, কিন্তু খারাপ সময়ে তিনি একাই লড়াই করেছেন। দল না ছাড়লেও তাঁর সতর্কবার্তা, “দিদিই দল তৈরি করেছে, দিদিই দল শেষ করবে।”
- আরজি কর নিয়ে বিস্ফোরক দাবি: কল্যাণের আরও দাবি, আরজি কর আন্দোলনের সময় তৃণমূলের অন্দরেরই এক প্রভাবশালী নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে চেয়েছিল। বর্তমানে সেই ব্যক্তি দলের সঙ্গেই রয়েছে বলেও চাঞ্চল্যকর ইঙ্গিত দিয়েছেন তিনি।