মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য! লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়

মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য! লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ২২ জুলাই ২০২৬: সংসদের চলতি বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হলেন তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশে অশালীন, কুরুচিকর ও নারীবিদ্বেষী মন্তব্য করার গুরুতর অভিযোগ উঠেছে।

জানা গেছে, কল্যাণের এহেন আচরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ দায়ের করেছেন তাঁরই দলের (তৃণমূল) অপর সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর অভিযোগ, শ্রীরামপুরের সাংসদ বারবার লোকসভার মহিলা সাংসদদের আসাম্মান করেছেন এবং ব্যক্তিগত আক্রমণ ও হেনস্থাকে নিজের স্বভাব বানিয়ে নিয়েছিলেন।

এই ঘটনার পরই সংসদের পরিবেশ নষ্ট করার অভিযোগে কল্যাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি এই মর্মে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে একটি লিখিত অভিযোগও জমা দেন। সবকিছু খতিয়ে দেখার পর চলতি বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য লোকসভা থেকে সাসপেন্ড করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *